ছবি : সংগৃহিত
সারাদেশ

স্ত্রী হত্যায় স্বামী আটক 

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এক গৃহবধূকে গলায় ফাঁস লাগিয়ে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: ইউপি চেয়ারম্যানকে জব্দ করলেন ইউএনও

বুধবার (২৭ ডিসেম্বর) ভোরে পৌর এলাকার কলেজপাড়ায় এ ঘটনা ঘটে। সকালে সংবাদ পেয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে।

নিহত গৃহবধূ খাদিজা খাতুন (২৭) উপজেলার হারদি ইউনিয়নের কৃষি-ক্লাব পাড়ার ভিকু মিয়ার মেয়ে। অভিযুক্ত স্বামী আলম হোসেন (৩০) একই উপজেলার কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা গ্রামের আব্দুল আজিজের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে প্রেমের সম্পর্কে খাদিজা-আলমের বিয়ে হয়। এটা দুজনেরই তৃতীয় বিয়ে। খাদিজা তার স্বামীর সাথে পৌর এলাকার কলেজপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

আরও পড়ুন: ৮ম শ্রেণীর শিক্ষার্থীকে বিয়ে করলেন ইউপি সদস্য

মঙ্গলবার রাতে নিহত খাদিজার স্বামী তাকে মারপিট করে গলায় ফাঁস দিয়ে জানালার গ্রিলে ঝুলিয়ে রাখেন। সারারাত মরদেহ পাহারা দিয়ে ভোরে প্রতিবেশীদের জানান তার স্ত্রী ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তারপর নিজেই থানায় গিয়ে স্ত্রীর আত্মহত্যার ঘটনাটি পুলিশকে জানান।

তবে নিহতের ভাই আব্দুস সামাদ অভিযোগ করে বলেন, তার বোনকে এর আগেও আলম ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য নির্যাতন করেছিলেন। এমন ঘটনার পরই গত দুমাস কলেজপাড়ার একটি বাসা ভাড়া নিয়ে দুজনে বসবাস করতেন। এবার তার বোনকে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলা হয়েছে।

আরও পড়ুন: এবারের ইসি শক্তিশালী

নিহতের মা আশুরা বেগম অভিযোগ করে বলেন, আমার মেয়ে ২ মাসের অন্তঃসত্ত্বা ছিল। প্রথম পক্ষের মেয়ের বয়স যখন ৫ মাস তখন ডিভোর্স হয়। গত এক বছর আগে আলমের সাথে বিয়ে হয় খাদিজার। বিয়ের পর থেকে ছোটখাটো বিষয়ে মেয়েকে মারধর করতো আলম ও তার পরিবারের সদস্যরা। আজ রাতের যেকোনো সময় তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে তারা। আমি সুষ্ঠু বিচার চাই।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া বলেন, আলম নিজেই আমাদেরকে তার স্ত্রী আত্মহত্যার কথা জানান। আমরা ঘটনাস্থলে পৌঁছে খাদিজার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের পর জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা