সংগৃহীত
সারাদেশ

দুই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ 

জেলা প্রতিনিধি: রাঙ্গামাটি জেলা সদরের বসন্ত পাড়া এলাকায় ২ কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল শুরু

সোমবার (২৫ ডিসেম্বর) খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে বসন্ত পাড়া চার্চে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে জুরাছড়ি উপজেলা থেকে রাঙামাটি সদরের বসন্ত পাড়ায় যান ২ কিশোরী। সেদিন রাতে তাদের ৪ জন যুবক সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। স্থানীয়রা বলেন, ভুক্তভোগী ২ কিশোরী জুরাছড়ি উপজেলার নবম ও দশম শ্রেণির ছাত্রী।

ভুক্তভোগী এক কিশোরীর বাবা জানান, আমার মেয়েসহ তার বান্ধবী ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে বসন্ত পাড়ায় যায়। সেখানে রাতে কয়েকজন চাকমা যুবক তাদের ধর্ষণ করে। আমার মেয়ে একজনকে চিনতে পেরেছে। তার নাম রাসেল চাকমা। সে জুরাইছড়ির বাসিন্দা। আমরা এ বিষয়ে কার্বারীকে (গ্রাম প্রধান) অভিযোগ করলে তিনি থানায় জানাতে বলেন। তবে আমরা জুরাছড়ির বাসিন্দা হলেও ঘটনা সদর কোতোয়ালি থানার। তাই আমাদের সেখানে যোগাযোগ করতে বলা হয়। আমরা মঙ্গলবার কোতোয়ালি থানায় যাব অভিযোগ করতে।

আরও পড়ুন: কার খাদে পড়ে প্রশিক্ষনার্থী নিহত

জুরাছড়ি থানার ওসি আব্দুল সালাম বলেন, আমাকে কার্বারী ফোন করে বিষয়টি জানিয়েছেন। তবে ভুক্তভোগী জুরাছড়ির হলেও ঘটনাটি হয়েছে সদর উপজেলাধীন বসন্ত পাড়ায়। তাই তাদের কোতোয়ালি থানায় অভিযোগ করতে বলা হয়েছে।

সান নিউজ/এএন/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা