সংগৃহীত
সারাদেশ

একই উপজেলায় নেতা ও ব্যবসায়ী খুন

জেলা প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মাত্র চার ঘণ্টার ব্যবধানে দুইজন খুন হয়েছেন। এর মধ্যে একজন বিএনপির স্থানীয় নেতা ও অপরজন ব্যবসায়ী। রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত সোয়া ১০টার মধ্যে এই খুনের ঘটনা ঘটে।

আরও পড়ুন: দৌলতদিয়া-পাটুরিয়া চলাচল শুরু

রোববার (২৪ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার দক্ষিণ সোনাইছড়িতে আলমগীর নামে এক যুবককে বাড়ি ফেরার পথে পেছন থেকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে তাকে স্থানীয় বিএসবি হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

কিন্তু কেন এই হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। নিহত আলমগীর পেশায় একজন দোকানি। তিনি দক্ষিণ সোনাইছড়ি ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

আলমগীরের ভাই জাহাঙ্গীর আলম বলেন, চৌধুরীঘাটা এলাকায় আলমগীর একটি খাবার দোকান পরিচালনা করেন। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হায়দার আলী মসজিদ সংলগ্ন মুরগির ফার্মের কাছে তার ওপর হামলা চালানো হয়।

আরও পড়ুন: গাজীপুরে ট্রেন লাইনচ্যুত

তিনি আরও জানান, দুর্বৃত্তরা পেছন থেকে কুপিয়ে আমার ভাইকে জখম করে। তারা মোবাইল, টাকা-পয়সা কিছুই নিয়ে যায়নি।

জাহাঙ্গীর দাবি করেন, পরিকল্পিতভাবে তার ভাইকে খুন করা হয়েছে। তবে কেন খুন করা হয়েছে, সেটি তিনি বুঝতে পারছেন না বলেও জানান।

এর আগে একই দিন সন্ধ্যা ৬টার দিকে বারৈয়াঢালা এলাকায় নুর মোস্তফা বজল নামে এক গ্রাম্য সর্দারকে হত্যা করা হয়। পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। তিনি ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।

সান নিউজ/এএন/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা