সংগৃহীত
সারাদেশ

বিচ্ছেদের পরে দুধ দিয়ে গোসল

জেলা প্রতিনিধি: বাগেরহাটের রামপালের আকতারুল ঢালী নামের এক যুবক স্ত্রীর পাঠানো ডিভোর্স পেপারে স্বাক্ষর দিয়ে দুধ দিয়ে গোসল করেছেন।

আরও পড়ুন: বোমা বিস্ফোরণের গ্রেফতার ৩

রোববার (২৪ ডিসেম্বর) আকতারুল ঢালী বলেন, আমি কষ্টের সঙ্গে আনন্দিতও। সে আমার সংসারে থেকেও পরকীয়ায় লিপ্ত ছিল। এর আগেও সে চারবার ডিভোর্সের কাগজ আমাকে পাঠিয়ে ছিল।

আকতারুল ঢালী উপজেলার উজলকুড় ইউনিয়নের চাঁদপুর গ্রামের আলতাফ ঢালীর ছেলে। শুক্রবার (২২ ডিসেম্বর) নিজ বাড়িতে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন আকতারুল। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এছাড়া দুধ দিয়ে গোসলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ

দুই সন্তানের দিকে তাকিয়ে সেই কাগজে আমি স্বাক্ষর করিনি। অনেকবার বুঝিয়ে তাকে সংসারে ফিরিয়েছি। কিন্তু সে কখনো আমার সংসারে সুখী ছিল না বলে দাবি করে। আমি অনেক সংসার টিকিয়ে রাখার সব ধরনের চেষ্টা করেছি। কিন্তু এবার সে পঞ্চমবারের মতো আমার কাছে ডিভোর্সের কাগজ পাঠিয়েছে। আমি তার নির্যাতন আর সহ্য করতে পারছি না। তাই ডিভোর্সের কাগজে স্বাক্ষর করে দিয়েছি।

আকতারুল ঢালীর প্রতিবেশী সানোয়ার সরদার বলেন, আকতারুল ঢালীর ২ সন্তানের কথা মাথায় রেখে এর আগে চারবার তার স্ত্রীকে বুঝিয়ে সংসারে ফিরিয়ে এনেছিল।

আরও পড়ুন: ট্রাকচাপায় যুবক নিহত

জানা যায়, ২০১২ সালের ২ ফেব্রুয়ারি উপজেলার গৌরম্ভা ইউনিয়নের প্রসাদনগর গ্রামের ইস্রাফিল ইজারাদারের মেয়ে ওমেনুর বেগমের সঙ্গে পরিবারিকভাবে বিবাহ হয় আকতারুলের। বিয়ের কিছুদিন পর তাদের মধ্যে নানা বিষয়ে মনমালিন্য হতে থাকে। এভাবেই চলতে থাকে তাদের সংসার। তাদের সংসারে আঁখি মনি (১১) মেয়ে ও আরিফুল ঢালী (৬) নামের একটি ছেলে সন্তান রয়েছে।

উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জানান, ঘটনাটি শুনেছি এবং দুধ দিয়ে গোসলের ভিডিও ফেসবুকে দেখেছি। আইনি প্রক্রিয়ায় তাদের ডিভোর্স হয়েছে। এখন আমাদের কিছু করার নেই। তবে দুটি সন্তান রেখে ডিভোর্সের বিষয়টি খুবই দুঃখজনক। আবার দুধ দিয়ে গোসল করাটা এলাকায় চাঞ্চল্যেরও সৃষ্টি করেছে।

সান নিউজ/এএন//এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা