সংগৃহীত ছবি
সারাদেশ

কার খাদে পড়ে প্রশিক্ষনার্থী নিহত

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদরর মহাকালীতে ট্রেনিং কার নিয়ন্ত্রণ হারিয় খাদে পড়ে এক প্রশিক্ষনার্থী নিহত ও অপর ৩ জন আহত হয়েছে। নিহতের নাম কাওসার আহমেদ (২৫)।

আরও পড়ুন : ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে সদর উপজেলার মহাকালী ইউনিয়নের তালেশ্বর গ্রাম সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাওসার মহাকালী ইউনিয়নের কাতলাপাড়া গ্রামের কামাল ঢালীর ছেলে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে টেনিং কারটি তালেশ্বর বাজার থেকে প্রশিক্ষন নিচ্ছিলেন কাওসার আহমেদ। তার সঙ্গে সামনের সিটে প্রশিক্ষক ও পেছনে চড়েন ২ জন। ট্রেনিং কারটি সদরের কাটাখালী এলাকার দিক আসছিলো। পথে তালেশ্বর গ্রামের ব্রীজের কাছাকাছি এলে নিয়ন্তণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

আরও পড়ুন : একই উপজেলায় নেতা ও ব্যবসায়ী খুন

পরে তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে প্রশিক্ষনার্থী কাওসারকে মৃত ঘোষণা করেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কালাম প্রধান জানান, গুরুতর আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালে আনা হয়। এ সময় একজনক মৃত ঘোষণা করেন তিনি। অপর ৩ জনকে ঢামেক হাসপাতালে প্রেরণ করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা