ছবি : সংগৃহিত
সারাদেশ

বাস-ট্রলির সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকায় বাস ও ট্রলির সংঘর্ষে ২ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।

আরও পড়ুন: রাজধানীতে ৩ বাসে আগুন

রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ট্রাকচাপায় যুবক নিহত

নিহতরা হলেন, বামরাইল ইউনিয়নের বরতা গ্রামের আয়নাল হাওলাদারের ছেলে ট্রলিচালক সোহরাব হাওলাদার (২৮) ও একই গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে হেলপার রুবেল হাওলাদার (২০)।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ বলেন, সকালে সাকুরা পরিবহনের একটি বাস বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি নতুন শিকারপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির (নসিমম-করিমন) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রলিচালক ও হেলপার নিহত হন। এসময় বাসের ১০ যাত্রী আহত হয়েছেন।

আরও পড়ুন: ট্রাকচাপায় যুবক নিহত

ওসি আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রলি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সান নিউজ/ এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা