সংগৃহীত
সারাদেশ

সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি: সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ বৈরী আবহাওয়ার কারণে চলাচল বন্ধ রয়েছে। এতে করে দ্বীপটিতে শতাধিক পর্যটক আটকা পড়েছেন।

আরও পড়ুন: আসন ভাগাভাগির সিদ্ধান্ত আজ-কাল

বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৮টায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জাহাজ চলাচল বন্ধ রয়েছে বলে এ তথ্য জানান।

তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এই নির্দেশ আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। সেন্টমার্টিনে কত সংখ্যক পর্যটক অবস্থান করছেন তা জানা নেই।

আরও পড়ুন: গণতন্ত্র-মানবাধিকার সমুন্নত রাখতে অঙ্গীকারবদ্ধ

জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, মঙ্গলবার ৩ টি জাহাজে করে ৭ শতাধিক পর্যটক সেন্টমার্টিনে যান। এর মধ্যে শতাধিক পর্যটক ফেরেননি। আবহাওয়া স্বাভাবিক হলে জাহাজ আবার চলাচল শুরু হবে। সেন্টমার্টিনে থাকা পর্যটকদের তখন ফিরিয়ে আনা হবে।

এর আগে, মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ এর কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা