সংগৃহীত
সারাদেশ

ট্রাকের সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন একটি ট্রাকের চালক ও সহকারী।

আরও পড়ুন: মেয়রের গাড়িসহ ১১ যানে আগুন

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোরে উপজেলার নয়া রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতব্যক্তিরা হলেন- মো. রুবেল (২৮) ও মো. আলমগীর (৩০)। তাদের বাড়ি ফটিকছড়ির উপজেলার ঝিলতলা এলাকায়। একই ঘটনায় নুরুন্নবী (৬০) নামে আরও এক জন আহত হয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

পুলিশ বলছে, ভোরে খাগড়াছড়ি রামগড় থেকে রাবার নিয়ে একটি ট্রাক চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বিপরীত দিকে পাথরবোঝাই একটি ট্রাক যাচ্ছিল। ২ টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে রাবারবোঝাই ট্রাকের চালক ও সহকারী মারা যায়।

আরও পড়ুন: স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ

নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আদিল মাহমুদ জানান, ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন মারা যান। এই বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা