সংগৃহীত
সারাদেশ

ভূমিকম্পে আহত হয়ে হাসপাতালে ৭৬

জেলা প্রতিনিধি: ভূমিকম্পের সময় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার একটি পোশাক কারখানার ৭৬ জন পোশাক শ্রমিক আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন।

আরও পড়ুন: লোহার আঘাতে শ্রমিক নিহত

শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৬ মিনিটের সময় সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। এতে উপজেলার মিরশ্বানি এলাকার আমির শার্টস লিমিটেড নামের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

তাদেরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চার জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী মেডিকেল অফিসার সোলাইমান বাদশা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকালে ভূমিকম্প চলার সময় আমির শার্টস লিমিটেড নামের একটি পোশাক কারখানার ৩ তলা ও ৪ তলায় থেকে কাজ চলাকালীন অবস্থায় ভূমিকম্প অনুভূত হয়।

আরও পড়ুন: চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

এ সময় তাড়াহুড়ো করে সবাই নামতে গিয়ে ৭৬ জন শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো নামার সময় অনেকেই আহত হন। ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ২০-২৫ জনের মতো আহত হয়েছেন। তবে এসময় মানসিকভাবে বিধ্বস্ত হয়েও অনেকে হাসপাতালে এন্ট্রি নিয়েছেন। আমরা ঘটনাস্থলে আছি।

সান নিউজ/এসকে/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা