সংগৃহীত ছবি
সারাদেশ

চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মিয়াজী টি.এইচ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নিপা আক্তার (২৬) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত নিপা আক্তার উপজেলার ভবেরচর গ্রামের মো. শামীম মিয়ার স্ত্রী।

আরও পড়ুন : লোহার আঘাতে শ্রমিক নিহত

শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে ঘটনা ঘটে। ঘটনায় গজারিয়ায় থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, নিপা আক্তারের প্রসব বেদনা শুরু হলে শুক্রবার দুপুরে তাকে ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন মিয়াজী টি.এইচ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ডা. রাজিয়া বেগমের তত্ত্বাবধানে নিপার সিজারিয়ান অপারেশন শুরু হয়। এর কিছুক্ষণ পরে স্বজনদের জানানো হয় মেয়ে বাচ্চা হয়েছে। কিন্তু দীর্ঘ ২ ঘণ্টা পরও নিপাকে অপারেশন থিয়েটার থেকে বের না করায় তাদের সন্দেহ হয়।

আরও পড়ুন : মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

পরবর্তীতে স্বজনদের জানানো হয়, শিশুর মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রোগীকে ঢাকা নিয়ে যেতে হবে। পরে স্বজনরা নিপাকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানান অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অনেক আগেই নিপার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক ডা. রাজিয়া বেগম বলেন, রোগীর আগে থেকেই শারীরিকভাবে বিভিন্ন সমস্যা ছিল। আমি অপারেশন করার পর বিষয়টি ধরতে পেরেছি। আমি তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠিয়ে দিতে বলেছিলাম। এখানে আমার কোন অবহেলা ছিল না।

আরও পড়ুন : কুমিল্লায় কাভার্ডভ্যানে আগুন

অভিযোগ রয়েছে ওই প্রতিষ্ঠানে এর আগেও ভুল চিকিৎসায় একাধিক রোগীর মৃত্যু হয়েছে। এদিকে স্বজনরা দাবি করেন চিকিৎসকের অবহেলায় তার মুত্যু হয়েছে। স্থানীদের ধারনা পরিচালনায় অব্যবস্থাপনা কারনে বার বার এ ঘটনা ঘটেছে হাসপাতালটিতে। তবে কর্মকর্তাদের সাথে একাধিকবার যোগাযোগ করতে চাইলেও পাওয়া যায়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা