ছবি: সংগৃহীত
সারাদেশ

নুসরাতের পাশে দাঁড়ালেন পুলিশ সুপার

ঠাকুরগাঁও প্রতিনিধি: কুকুরের কামড়ে আহত হয়ে দীর্ঘ ৩ মাস ধরে হাসপাতালের বেডে কাতরাচ্ছে নুসরাত। ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসকরা তাকে বারবার রেফার্ড করেছেন রংপুরে।

আরও পড়ুন: তুচ্ছ কারণে নারীকে পিটিয়ে হত্যা

কিন্তু টাকার অভাবে তার উন্নত চিকিৎসার করাতে পারছেন না তার দরিদ্র মা। অর্থাভাবে বন্ধ আছে নুসরাতের চিকিৎসা।

পত্রিকায় নুসরাতকে নিয়ে প্রকাশিত সংবাদ দেখে মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেল ৪ টায় পুলিশ সুপার ছুটে যান ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন নুসরাতের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি।

নুসরাতের মায়ের কাছে তার বিষয়ে খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি নুসরাতের চিকিৎসা করাতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুন: লঘুচাপ আরও শক্তিশালী হতে পারে

এ বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় আমরা ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন ধরনের মানবিক কাজ করে আসছি।

একটি মেয়ে কুকুড়ের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে জানতে পেরে আমি হাসপাতালে ছুটে আসি। তার পরিবার দরিদ্র। এ কারণে তার চিকিৎসার সব ধরনের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছি।

নুসরাতের মা লাইলী বেগম বলেন, আমার মেয়েটা কুকুরের কামুড়ে দীর্ঘ ৩ মাস ধরে অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছে। আমি তাকে রংপুর নিয়ে গেছিলাম। কিন্তু টাকার অভাবে সেখানে চিকিৎসা করাতে পারিনি। ঠাকুরগাঁও পুলিশ সুপার আমার মেয়ের পাশে এসে দাঁড়িয়েছেন।

আরও পড়ুন: বিএনপির অষ্টম দফার অবরোধ চলছে

তিনি আমার যে উপকার করেছেন, এটা আমি সারা জীবনেও ভুলতে পারবো না। আল্লাহ আমাদের পুলিশ সুপারের মঙ্গল করুক।

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, নুসরাত নামের বাচ্চাটি আমাদের হাসপাতালে ভর্তি রয়েছে। বাচ্চাটি গত ২ সেপ্টেম্বর কুকুরের কামড়ে আহত হওয়ার পর ভ্যাকসিন নিয়েছে। এক মাস পরে তার কিছু শারীরিক সমস্যা দেখা দেয়।

আরও পড়ুন: আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

কামড়ানো জায়গাটিতে ব্যথা। এক মাসের বেশি সময় এখানে ভর্তি রয়েছে। এছাড়া রংপুরেও চিকিৎসা করিয়েছে। ব্যথা যেহেতু যাচ্ছে না, সেজন্য আমরা এখানে তাকে পর্যবেক্ষণে রেখেছি। ৯০ দিন না গেলে আমরা এ মুহূর্তে তেমন কিছু বলতে পারছি না।

তবে আমাদের কাছে মনে হচ্ছে, যেহেতু এ পর্যন্ত তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, তাই বাচ্চাটির মানসিক সমস্যা হতে পারে। পুলিশ সুপার বাচ্চাটির চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিতে হাসপাতালে আসেন এবং আমােদের সঙ্গে কথা বলেন।

নুসরাত ঠাকুরগাঁও পৌরসভার মিলন নগর এলাকার মো. হারুনের মেয়ে। বর্তমানে সে ঠাকুরগাঁও আরকে স্টেট উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ইরানের দাবি: ১১ মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সশস্ত্র সংঘাতের সময় মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধব...

ইন্টারসেপ্টর সংকটে ইরানে মার্কিন হামলায় বিরতি

রানে টানা দুই সপ্তাহের সামরিক অভিযান চালানোর পর গত দুই দিন ধরে হামলা...

আবাসিক হোটেলে অভিযানে ৭ জন আটক

গাজীপুরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্...

নতুন ভিডিওতে ফের আলোচনায় এমপি নজরুল

নারীকাণ্ডের অভিযোগে আলোচনায় থাকা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলা...

খুলনায় গুলিতে কিশোরী আহত

খুলনায় গুলিবিদ্ধ হয়েছে এক কিশোরী। শনিবার (২৫ জুলাই) রাতে নগরীর হরিণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা