ছবি: সংগৃহীত
সারাদেশ
তাজরিন ট্র্যাজেডি

নিহতদের প্রতি স্বজন-শ্রমিক সংগঠনের শ্রদ্ধা

জেলা প্রতিনিধি: ঢাকার অদূরে সাভারের আশুলিয়া এলাকার নিশ্চিন্তপুরে তাজরিন কারখানা ট্র্যাজেডির ১১ তম বার্ষিকী আজ। এ দিন নিহত শ্রমিকদের স্মরণে তাদের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

আরও পড়ুন: ঢাকার বায়ু আজ দুর্যোগপূর্ণ

শুক্রবার (২৪ নভেম্বর) সকাল থেকে কারখানাটির সামনে ফুল হাতে এসে শ্রদ্ধা নিবেদন করেন নিহতদের স্বজনরা।

পাশাপাশি মিছিলসহ ব্যানার হাতে ফুল দিয়ে তাদের শ্রদ্ধা জানায়- পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগ, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন, বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন।

আরও পড়ুন: পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শ্রমিক নেতারা বলেন, আজ তাজরিন দুর্ঘটনার ১১ বছর পূর্ণ হলো। কিন্তু এ ঘটনার কোনো বিচার এখনো হয়নি। নিহতদের পরিবারগুলো কষ্টে দিন পার করছে।

আহত শ্রমিকরা পঙ্গু হয়ে মানবেতর জীবনযাপন করছেন। আমাদের দাবি, এ ভবনটি ভেঙে এখানে শ্রমিকদের পুনর্বাসন বা হাসপাতালে তৈরি করা হোক এবং খুনি দেলোয়ারের ফাঁসি হোক।

প্রসঙ্গত, ২০১২ সালের ২৪ নভেম্বর তাজরিন গামেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১৩ জন শ্রমিক নিহত হন। এ ঘটনায় আহত হন প্রায় ৩ শতাধিক শ্রমিক।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা