ছবি-সংগৃহীত
সারাদেশ

নির্বাচন নিয়ে কোনো চাপ নেই

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন নিয়ে আমাদের কোনো চাপ নেই, আমরা কোনো চাপে বিশ্বাসী না বলে মন্তব্য করে বলেছেন, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

আরও পড়ুন: বিচার বিভাগে সরকারের প্রভাব নেই

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন- দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।

আরও পড়ুন: রোববার থেকে ফের অবরোধ

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা প্রধান অতিথির বক্তব্যে বলেন, আগামী নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সেজন্য আজ এ সভা করা হচ্ছে। নির্বাচনের কাজের সঙ্গে যারা জড়িত, তারা আজ এখানে উপস্থিত আছেন। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে বিভিন্ন বিষয় তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করে একটি সুন্দর নির্বাচন সম্পন্ন করতে চাই।

আরও পড়ুন: ৭২ আসনের মনোনয়ন চূড়ান্ত

ইসি রাশেদা আরও বলেন, ভোটারদের নিরাপত্তার জন্য আগে আইনে কোনো শাস্তিমূলক ব্যবস্থা ছিল না। এখন যদি কোনো ভোটারকে ভোট দিতে আসতে দেওয়া না হয় বা ভয়ভীতি দেখানো হয়, তাহলে ব্যবস্থা নেওয়ার আইন করা হয়েছে। ভোটারদের নিরাপত্তা নিয়ে তাই ভয়ের কোনো কারণ নেই।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা