ছবি: সংগৃহীত
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আবুল বাশার (৩৭) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর সোয়া ১২ টার দিকে উপজেলার সাগরিয়া বড় পোল সংলগ্ন এলাকায় খবির ডুবাই আলার নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

নিহত আবুল বাশার উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর সাগরিয়া এলাকার মো. সিরাজ মাঝির ছেলে।

স্থানীয় বাসিন্দা আব্দুল বারেক জানান, উপজেলার চরকিং ইউনিয়নের বাসিন্দা খবির ডুবাই আলা একই উপজেলার বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বড় ফোল সংলগ্ন এলাকায় একটি ভবন নির্মাণ করছেন।

আরও পড়ুন: রাজধানীতে আ’লীগের মিছিল

ওই ভবন নির্মাণের কাজ করছিলেন রাজমিস্ত্রি বাশার। আজ দুপুরের দিকে নির্মাণাধীন ভবনের কাজ করতে গিয়ে একটি রড ওপরের দিকে তুলতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জন রাজমিস্ত্রি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বাশারকে মৃত ঘোষণা করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি ভবনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা