সারাদেশ

পুলিশের গুলিতে পোশাকশ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি : গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনে পুলিশের গুলিতে মো. রাসেল হাওলাদার (২৫) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : নোয়াখালীতে ২৭ জেলেকে অর্থদণ্ড

সোমবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ৩ টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাসেলের বাড়ি ঝালকাঠি জেলার সদর থানার বিনয়কান্দি গ্রামে। তিনি ওই এলাকার হান্নান হাওলাদার ছেলে।

আরও পড়ুন : গাজীপুরে বিক্ষোভ, যান চলাচল বন্ধ

নিহতের সহকর্মী আবু সুফিয়ান জানান, আমি ও রাসেল হাওলাদার দুজনই একই বাসায় থাকি এবং একই গার্মেন্টসে চাকরি করি। আমি খবর পেলাম- বেতন ভাতার দাবিতে পুলিশ শ্রমিকদের উপরে গুলি চালিয়েছে। এতে আমার সহকর্মীর বুকে গুলি লাগে। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার কনস্টেবল তিলক জানান, গুলিবিদ্ধ অবস্থায় তাকে আহসানুল্লাহ মাস্টার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : ২ চিকিৎসককে কুপিয়ে হত্যা

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গুলিবিদ্ধ রাসেল হাওলাদারের মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি বাসন থানাকে জানিয়েছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা