ছবি: সংগৃহীত
সারাদেশ

গাজীপুরে বিআরটিসি বাসে আগুন

জেলা প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী এলাকায় একটি বিআরটিসি বাসে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: রাজধানীজুড়ে পুলিশের কড়া নিরাপত্তা

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে টঙ্গীর চেরাগআলী মার্কেটের সামনে ঢাকাগামী একটি দোতলা বিআরটিসি বাসে এ অগ্নি সংযোগ করা হয়।

স্থানীয়রা বলেন, বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতাল চলাকালে টঙ্গীর চেরাগআলী মার্কেটের সামনে কে বা কারা ঢাকাগামী বিআরটিসির বাসটিতে (ঢাকা মেট্রো ব-১৫- ৫৩৯৮) আগুন দেয়।

আরও পড়ুন: মির্জা ফখরুলকে আটকের অভিযোগ

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও এরই মধ্যে বাসের কিছু অংশ পুড়ে যায়। সেখানে বাসটি যাত্রীর জন্য অপেক্ষা করছিল। এ ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন: কিশোরগঞ্জে ইউএনওর গাড়িতে হামলা

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান জানান, বাসটিতে ৩/৪ জন যাত্রী ছিলেন বলে চালক জানিয়েছেন। তাদের মধ্য থেকেই হয়তো কেউ আগুন দিয়েছে।

তিনি আরও বলেন, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা