সংগৃহীত
সারাদেশ

যশোরে কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি জাহাঙ্গীর কবির (৬৬) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে কারাগার থেকে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার হাসিব মোহাম্মদ আলী হাসান তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ভোলায় কারেন্ট জাল ও ইলিশ জব্দ

নিহত জাহাঙ্গীর কবির শহরের কারবালা এলাকার মৃত আসাদ আলীর ছেলে। শহরের এইচএমএম রোডের জনতা সুপার মার্কেটের ব্যবসায়ী ছিলেন তিনি। চেক জালিয়াতি মামলায় কারাগারে ছিলেন তিনি।

যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, বিকেল পৌনে ৪টার দিকে মৃত অবস্থায় কারা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে আসে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত শেষ হলে জানা যাবে।

আরও পড়ুন: আজ বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন

যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার বলেন, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ধারণা করা যাচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা