ছবি: সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে জাতীয় নিরপাদ সড়ক দিবস পালিত

নোয়াখালী প্রতিনিধি: ‘সড়ক আইন মেনে চলি, স্মাট বাংলাদেশ গড়ে তুলি’- এ স্লোগানে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নোয়াখালীতে ‌‌‌‍‍‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালিত হয়েছে।

আরও পড়ুন: ইতিহাসের এই দিনে জাতীয় নিরাপদ সড়ক দিবস

রোববার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নোয়াখালী শাখা দিবসটি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন- নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহীন বিল্লাহ, সিভিল সার্জন ডা:মাসুম ইফতেখার, বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন, নোয়াখালী প্রেসক্লাবের সহ-সভাপতি মো.মাসুদ পারভেজ, বিআরটিত্র নোয়াখালীর উচ্চমান সহকারী এম দিদারুল করিম সিকদার, হিসাব সহকারী মো.মাসুদ প্রমুখ।

আরও পড়ুন: সড়ক নিরাপত্তায় ৬ দফা বাস্তবায়ন করা হচ্ছে

এর আগে নোয়াখালী জেলা প্রশাসক প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

আলোচনা সভায় বক্তরা চালকদের স্বাস্থ্য সচেনতায় গুরুত্ব আরোপ করেন। এছাড়া পথচারীদের সড়কে আইন মেনে চলার আহ্বান জানান তারা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা