ছবি: সংগৃহীত
সারাদেশ

মানুষ হুংকার-সন্ত্রাস পছন্দ করে না 

জেলা প্রতিনিধি: বিএনপিকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মানুষ যখন কোনোভাবেই তাদের সাড়া দিচ্ছে না, তখন তারা নানা ধরনের হুংকার দিচ্ছে। এ ধরনের হুংকার-সন্ত্রাস মানুষ পছন্দ করে না।

আরও পড়ুন: দুর্বৃত্তপনা করলে ছাড় নয়

শনিবার (২১ সেপ্টেম্বর) লক্ষ্মীপুরের রায়পুরে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা নানা ধরনের হুংকার দিচ্ছে। দেশ অচল করে দেবে। আবার মানুষ হত্যা করবে। মানুষ এ ধরনের হুংকার-সন্ত্রাস পছন্দ করে না। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে চিরতরে নির্মূল করতে মানুষ তৈরি হয়ে গেছে।

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র করে আসছে বিএনপি। সবাই দেখেছে, তারা কীভাবে অগ্নি-সন্ত্রাস করেছে, মানুষকে পুড়িয়েছে।

কাজেই এ দেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা যদি সন্ত্রাস-জঙ্গিবাদের মধ্য দিয়ে কিছু করতে চায়, দেশের মানুষই তার জবাব দিয়ে দেবে।

আরও পড়ুন: সহিংসতা করলে কঠোর হস্তে দমন

তিনি আরও বলেন, বিএনপির গায়েবি মামলার অভিযোগ ভিত্তিহীন। কেননা ঘটনা যেখানেই ঘটে, সেখানেই মামলা হয়। ভুক্তভোগীরাই এসব মামলাগুলো দায়ের করেন।

এটাকে গায়েবি মামলা বলে অপপ্রচার চালাচ্ছে বিএনপি। যেগুলো গায়েবি মামলা বলা হচ্ছে, এসব ঘটনা ঘটেছে বলেই মামলা হয়েছে।

আরও পড়ুন: সাবেক উপমন্ত্রী ফখরুল মুন্সী আর নেই

দূর্গাপূজা নিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা ১৫ বছরে দেশকে উন্নয়ন ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছেন, দেশকে বদলে দিয়েছেন।

২০০৮ সালে তিনি ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছর মণ্ডপের সংখ্যা বেড়েছে। এবার প্রায় ৩২ হাজার ৪০০ পূজা মণ্ডপ রয়েছে।

তিনি জানান, সার্বক্ষণিক নিরাপত্তার জন্য মণ্ডপগুলোতে প্রায় ৬ লাখ আনসার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া নিরাপত্তায় পুলিশও রয়েছে। স্বেচ্ছাসেবীরাও মণ্ডপে কাজ করছেন। তবু সবার মাঝে একটি শঙ্কা কাজ করছে। তবে আমরা বলছি, কিছুই ঘটবে না।

আরও পড়ুন: চলতি সংসদের শেষ অধিবেশন কাল

এ সময় লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরেআলম মিনা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ ও রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট প্রমুখ।

পরে রায়পুর উপজেলা আর্ট স্কুল উদ্বোধন ও শ্রী শ্রী রাধা মদন জিউর মন্দিরে দূর্গাপূজা উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময়সহ উপহার বিতরণ সভায় যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ দিন বিকেলে তিনি রায়পুর মার্চেন্ট একাডেমি মাঠে আওয়ামী লীগের আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা