ছবি: সংগৃহীত
সারাদেশ

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ 

ঠাকুরগাঁও প্রতিনিধি: নিরীহ ফিলিস্তিনি মুসলিমদের উপর ইসরায়েলের আগ্রাসন ও নিষ্পাপ শিশুদের হত্যা বন্ধের দাবিতে ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছে স্থানীয় তৌহিদী জনতা।

আরও পড়ুন: চলতি সংসদের শেষ অধিবেশন কাল

শুক্রবার (২০ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার খোশবাজার দরবার শরীফ এর উদ্যোগে জুম্মা নামাজ শেষে ভূল্লী কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি থানা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভূল্লী থানার বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ মিছিলে যোগ দিতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের তৌহিদি জনতা একত্রিত হয়। এ সময় তারা ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

আরও পড়ুন: বেনাপোল দিয়ে ভারত ভ্রমণে যাত্রীর ঢল

অনেকের হাতে আবার ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে এবং ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন লেখা সম্বলিত প্লাকার্ড দেখা যায়। বিক্ষোভ মিছিলের শুরুর আগ মুহূর্তে পুরো এলাকাটি লোকে লোকারণ্য হয়ে যায়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে খোশবাজার দরবার শরীফের পীর সাহেব আবু সাঈদ মোহাম্মদ নাছমুছ ছায়াদাত এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- বড়গ্রাম আলিম মাদ্রাসার আরবী প্রভাষক রহুল আমিন, খোশবাজার এস ডি কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত বাংলা প্রভাষক তমিজদ্দিন, খোশবাজার এস ডি কামিল মাদ্রাসার শিক্ষক খাজা মুইনদ্দীন, মাওলানা আশরাফসহ স্থানীয় আলেম ও ওয়ালামারা।

আরও পড়ুন: বায়ুদূষণে আজ ঢাকা চতুর্থ

সমাবেশে বক্তারা বক্তব্যে বলেন, ইসরায়েল বর্বোরোচিতভাবে ফিলিস্তিনের গাজায় বোমা হামলা করে নারী-পুরুষ ও শিশুদের নির্মমভাবে গণহত্যা করছে।

জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাসমূহকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বক্তারা। তারা স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করতে বিশ্ব মুসলিমকে এক হওয়ারও আহ্বান জানান এবং ইসরায়েলি পণ্য বয়কটসহ বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯

জাতিসংঘের তীব্র সমালোচনা করে বক্তারা বলেন, আজ জাতিসংঘ পুতুলে পরিণত হয়েছে। ফিলিস্তিনের নিরীহ শিশু ও মা-বোনদের নির্বিচারে গণহত্যা করা হচ্ছে, অথচ জাতিসংঘ কোন পদক্ষেপ নিতে পারছে না। অবিলম্বে সকল মুসলিমদেশ এক হয়ে আলাদা জতিসংঘ গঠন করা উচিত।

এরপর ফিলিস্তিনি মুসলমানদের হেফাজতের জন্য বিশ্ব বিধাতার কাছে এক মোনাজাতের মাধ্যমে প্রতিবাদ সমাবেশের কর্মসূচির সমাপ্তি করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা