সারাদেশ

পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড়ে পৃথক স্থানে পানিতে ডুবে মায়ান (৩) ও সিফাত (৪) নামের ২ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বাগেরহাটে বনায়নের গাছ কাটার অভিযোগ

শুক্রবার (২০ অক্টোবর) সকালে জেলার আটোয়ারীর মির্জাপুর ইউনিয়নের পূর্ব সরদার পাড়া গ্রামে ও আলোয়াখা ইউনিয়নের বামন কুমার খাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মায়ান আটোয়ারী মির্জাপুর ইউনিয়নের পূর্ব সরদারপাড়া এলাকার মানিক হোসেনের ছেলে ও সিফাত আলোয়াখোয়া ইউনিয়নের বামন কুমার খাস পাড়া গ্রামের আলম হোসেনের ছেলে।

আরও পড়ুন : কোম্পানীগঞ্জে গৃহবধূর আত্মহত্যা

পুলিশ ও পরিবার জানায়, আজ সকালে শিশু মায়ান বাড়ির উঠোনে খেলা করার কোনো এক সময়ে বাড়ির পাশে খালের পানিতে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। এরপর খাল থেকে মায়ানকে উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই দিনে দুপুরের দিকে সিফাত নামে আরেক শিশু বাড়ির পাশে স্কুল মাঠে খেলা করার সময় মাঠের পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় এক পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

আরও পড়ুন : কোম্পানীগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

আটোয়ারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মুসা পানিতে ডুবে ২ শিশু মৃত্যুর খবর নিশ্চিত করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা