সারাদেশ

ভোলায় ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আদিল হোসেন তপু, ভোলা প্রতিনিধি : ভোলায় অসহায় দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করার লক্ষ্যে ফ্রি ডেন্টাল ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : ভোলার ৪ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শুক্রবার (২০ অক্টোবর) সকালে ‘দি বেষ্ট ইনিশিয়েটিভ অব ভোলা এসোসিয়েশন’ (বিবা) আয়োজনে এই ফ্রি ডেন্টাল ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে অসহায় দুই শতাধিক নারী পুরুষের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ফ্রি ডেন্টাল চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

শহরের যুগীর ঘোল এলাকায় এ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামান, জেলা সিভিল সার্জেন ডা: একে এম শফিকুজ্জামান।

আরও পড়ুন : ওয়াশরুমে ঝুলছিল ছেলের মরদেহ

এছাড়াও উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন, ভোলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক অভিতাভ রায় অপু, দৈনিক ভোলার বানীর সম্পাদক মাকসুদুর রহমান, ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা: একিউ.এম হাসান তারিক, ডা: গোলাম রাব্বানি চৌধুরী স্বাক্ষর, ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপত্বিত করেন ভোলা পৌর সভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মাইনুল ইসলাম শামীম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন তালহা তালুকদার বাধঁন।

‘দি বেষ্ট ইনিশিয়েটিভ অব ভোলা এসোসিয়েশন’ (বিবা) নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম বলেন, যাদের হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই এমন লোকদের সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এ কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় সমাজের বিত্তবানদের অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি। পড়ে বিনামূল্যে ১০ জনকে কোরআন শরীফ উপহার দেওয়া হয় বিবার পক্ষ থেকে। এসময় পুলিশ সুপার এর পক্ষ থেকে মানবিক কার্যক্রম পরিচালনার জন্য ৫ হাজার টাকা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এক কালীন সহযোগীতা করা হবে বলেও জানান জেলা প্রশাসক আরিফুজ্জামান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা