সংগৃহীত
সারাদেশ

সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে সদর উপজেলায় দুর্বৃত্তরা আলামিন (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় আরও ১ জন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন: ভোলায় সেন্টার ফর রুরাল সার্ভিসের সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলামিন তার বন্ধু আল আমিন শেখকে সঙ্গে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। কয়েকজন দুর্বৃত্ত এ সময় তাদের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় তাদের। ঘটনাস্থলেই আলামিন মারা যান। আহত আল আমিন শেখকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: ৩ ইউনিয়নে যুবলীগের পদ বঞ্চিত

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা