সারাদেশ

ড্রামট্রাক চাপায় প্রাণ গেল ৪ জনের

জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে ড্রামট্রাকের চাপায় ৪ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ঝালকাঠিতে নারীকে কুপিয়ে হত্যা

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের আদু মাস্টার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, বীর হাজীপুর গ্রামের ফালান মোড়লের ছেলে মিজানুর রহমান (২৮) ও সদর উপজেলার কামালিয়াচর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আলম মিয়া (২৪)। বাকি দুইজনের মধ্যে একজন বৃদ্ধ ও আরেকজন মাদরাসা পড়ুয়া ছাত্র। তবে নাম-ঠিকানা এখনো জানা যায়নি।

আরও পড়ুন : বাগেরহাটে মাছ চাষ প্রশিক্ষণ ও পোনা বিতরণ

হোসেনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বলেন, আজ দুপুর দেড়টার দিকে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের আদু মাস্টার বাজার সংলগ্ন এলাকায় একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাক চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা ৪ জনের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান। এছাড়া গুরুতর আহত হন আরও ২ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান।

এ ঘটনায় ড্রামট্রাক চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা