সংগৃহীত
সারাদেশ

নৌকার সংঘর্ষে জেলে নিহত

জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওড় উপজেলা নিকলীর রোদার পুড্ডা এলাকায় মাছ ধরা ২টি নৌকার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় কাঞ্চন মিয়া (৪২) নামের এক জেলের মৃত্যু হয়েছে। চার ঘণ্টা অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করেছে।

আরও পড়ুন: বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রোদার পুড্ডা এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক জেলেও আহত হয়েছেন।

নিহত কাঞ্চন মিয়া নিকলী উপজেলার সাধনপুর গ্রামের জারইতলা এলাকার মহিস মিয়ার ছেলে।

আরও পড়ুন: রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী বলেন, সকালে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় পানিতে পড়ে যান ২ জেলে। তাদের মধ্যে কাঞ্চন মিয়া নিখোঁজ হন ও অন্য একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হযেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে দীর্ঘ উদ্ধার অভিযান চালিয়ে কাঞ্চন মিয়াকে মৃত অবস্থায় উদ্ধার করেছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা