ছবি-সংগৃহীত
সারাদেশ

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

জেলা প্রতিনিধি: রাজবাড়ী গোয়ালন্দা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ভোলায় ১৫’শ পিস ইয়াবাসহ আটক ১

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে জেলার দৌলতদিয়া নুরু মণ্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দৌলতদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাছেম মোল্লার ছেলে নুরু মোল্লা (৭০) ও তার ভাতিজা শামীম মোল্লা (২৮)।

স্থানীয়রা বলেন, নুরু মণ্ডলপাড়া এলাকায় মাটি খননের কাজে ব্যবহৃত এক্সকাভেটর মেশিনের বিদ্যুতের তার ছিঁড়ে খালের পানিতে পড়েছিল। তাতে খালের পুরো পানি বিদ্যুতায়িত হয়।

আরও পড়ুন : ছাদ ধসে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

বুধবার দুপুরে নুরু বাড়ির পাশে ঐ খালে গোসল করতে যান। সেখানেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তাকে উদ্ধারে এগিয়ে আসেন তার ভাতিজা শামীম। সে সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. শরীফুর ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে ১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার পথে অন্য জনেরও মৃত্যু হয়।

আরও পড়ুন : উলিপুরে ভূমিসেবা সপ্তাহ অনুষ্ঠিত

দৌলতদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলমগীর হোসেন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, তারা সম্পর্কে চাচা-ভাতিজা। বিদুৎস্পৃষ্টে আজ ২ জনই মারা গেছে। তাদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা