ছবি-সংগৃহীত
সারাদেশ

অ্যাম্বুলেন্স-কাভার্ডভ্যান সংঘর্ষে  নিহত ১

জেলা প্রতিনিধি: রংপুর মিঠাপুকুর উপজেলায় অ্যাম্বুলেন্স-কাভার্ডভ্যানের সংঘর্ষে পলাশ ব্যানার্জী (৪৫) নামে ১ রোগীর মৃত্যু ও ৩ জন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন : নওগাঁ রুটে বাস চলাচল শুরু

বুধবার (১৮ অক্টোবর) দুপুর ১২ টায় এস. এ এগ্রো ফিডস লিমিটেডের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পলাশ গাইবান্ধার জেলার ধাপেরহাট গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। চিকিৎসা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে করে রংপুর যাচ্ছিলেন তিনি।

বড়দরগা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, পলাশবাড়ী থেকে রোগীসহ একটি অ্যাম্বুলেন্স রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল। পথিমধ্যে রংপুর-ঢাকা মহাসড়কের জায়গীরহাট এস. এ এগ্রো ফিডস লিমিটেড সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন : রাজবাড়ীতে সড়কে নিহত ২

এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা পলাশ ব্যানার্জী মারা যান। আরও ৩ জন গুরুতর আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরপরই কাভার্ডভ্যান চালক পালিয়ে যান।

তিনি আরও জানায়,, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পলাতক কাভার্ডভ্যান চালককে আটকের চেষ্টা চলছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা