সংগৃহীত
সারাদেশ

নওগাঁ রুটে বাস চলাচল শুরু

জেলা প্রতিনিধি: ৩৩ ঘণ্টা বন্ধ থাকার পর নওগাঁ ঢাকা-রাজশাহীসহ আন্তঃ জেলা ও জেলার অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল শুরু হয়েছে।

আরও পড়ুন: বোনের শ্বশুরবাড়িতে যুবককে হত্যা

বুধবার (১৮ অক্টোবর) বিকেল ৩টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে আন্তঃ জেলা ও দূরপাল্লার সকল রুটের বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

নওগাঁ জেলা মটর মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সিএনিজি মালিক গ্রুপ ও বাস মালিক গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত আসে বাস ধর্মঘট প্রত্যাহার করার। অতিরিক্ত পুলিশ সুপারের আশ্বাসে পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী সিএনজি অটোরিকসা গুলো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মহাসড়কে যাত্রী পরিবহন করতে পারবে না। এই আশ্বাসের ফলে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুন: দেশীয় অস্ত্রসহ আটক ৯

নওগাঁ সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশিক হোসেন জানায়, দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে বৈঠকের পর এমন সিদ্ধান্ত আসে। শ্রমিকদের মারপিট ও গাড়ি ভাংচুরের ঘটনায় তারা বিচার চেয়েছেন। এছাড়াও পরবর্তীতে তাদের কোনো ড্রাইভার বা শ্রমিককে লাঞ্চিত হতে না হয় সে বিষয়ে সতর্ক করেন তিনি।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলছে, জেলায় বাস ও সিএনজি অটোরিকসা দ্বন্দ্ব দীর্ঘ দিনের। বর্তমানে একটি সঠিক সমাধানে এসেছেন তারা। বর্তমানে ২ পক্ষের দাবি দাওয়া মেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে মারপিট ও ভাংচুরের ঘটনায় সঠিক তদন্ত করে দোষীদের ব্যবস্থা গ্রহণের কথা বলেন তিনি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা