সংগৃহীত
সারাদেশ

মিনিবাস উল্টে নিহত খতিব

জেলা প্রতিনিধি: চট্টগ্রামের শাহ আমানত সেতুতে (নতুন ব্রিজে) নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাস উল্টে সাইফুদ্দিন খালেদ (৪৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন।

আরও পড়ুন: ভারতে ইলিশ রফতানি বন্ধ

শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুদ্দিন খালেদ পটিয়ার বৈলতলী সড়কের হাজী আবদুস ছাত্তার জামে মসজিদের খতিব ছিলেন। বাঁশখালী গণ্ডমারা ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। সাইফুদ্দিন খালেদ মসজিদের খতিব ছিলেন।

আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হয়েছে। আহতরা হলেন মীর হোসেইন রবিন (৩০), মিজান (২৮), কবির আহমদ (৩০), রাশেদুল ইসলাম (৩০), বশির আহমেদ (৫০), নাসির আহমেদ (৫৫), সাহেবা (২১), জয়নাব বেগম (৩৫), মো. অভি (১২), আরজু (১৭) ও লাকি আক্তার (৪০)।

আরও পড়ুন: গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাকলিয়া থানার এসআই আব্দুলাহ আল ইমরান গণমাধ্যমকে জানান, মিনিবাসটি কর্ণফুলী মইজ্জারটেক এলাকা থেকে নতুন ব্রিজের ওপর এলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় ১ জন নিহত হয়েছেন। জানালার কাচ ভেঙে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা