সারাদেশ

ঠাকুরগাঁওয়ে তথ্য যাচাই কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে নোলেজ শেয়ারিং সেশন অন ফেক্ট চেকিং বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ঠাকুরগাঁওয়ের বেসরকারি সংস্থা ইএসডিও’র ট্রেনিং সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : বোয়ালমারীতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং সিসিডি ইন্টারনিউজের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন এখন টেলিভিশনের সৈয়দপুর ব্যুরো এবিএম আমিরুল লতিফ বাপ্পি।

এ সময় উপস্থিত ছিলেন, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. শহিদ উদ জামান, ঠাকুরগাও প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবু তোরাব মানিক এবং কর্মশালার সমন্বয়কের দায়িত্ব পালন করেন চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি এটি এম শামসুজ্জোহা।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মুয়াজ্জিনের

কর্মশালায় জেলা শহরে কর্মরত বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকগণ অংশ নেন।

কর্মশালায় ফেক্ট চেকিং এর উদ্দেশ্য ও পরিকল্পনা, ভুল তথ্য, কুতথ্য, অপতথ্য, প্রোপাগান্ডা, সূত্রের সত্যতা যাচাই, ফেসবুকে অনুসন্ধান, ভুয়া ওয়েবসাইট যাচাই, টেক্সট ও তথ্য যাচাই, ভুয়া ভিডিও যাচাই ইত্যাদি বিষয়ে সাংবাদিকদের ধারণা প্রদান করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা