ছবি-সংগৃহীত
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মুয়াজ্জিনের

জেলা প্রতিনিধি : মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় কাদের মাতুব্বর (৬৮) নামের এক মুয়াজ্জিনর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল তরুণীর

শুক্রবার (১৩ অক্টোবর) ভোর রাতে পৌর এলাকার ভূরঘাটা নুর জেনারেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কাদের কালকিনি পৌরসভার ৯নং ওয়ার্ডে মৃত করম আলী মাতুব্বরের ছেলে। তিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের গ্রাম পুলিশের কর্মরত ছিলেন ও নুর ক্লিনিক মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন।

আরও পড়ুন: আ’লীগ নেতা না ফেরার দেশে

নিহতের পরিবার জানায়, তিনি শুক্রবার ভোর রাতে ফজরের নামাজের আজান দেওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। ঐ সময় বরিশাল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপরে থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের ছেলে জাহিদ হাসান জানান, আমাদের ছেড়ে এভাবে আমার আব্বায় চলে যাবে আমি কখনো ভাবতে পারিনি। আমার বাবার মতো আমাকে এখন কে দেখাশোনা করবে।

আরও পড়ুন: গৃহবধূকে কুপিয়ে হত্যা

কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম বলেছেন, ভোরে দুর্ঘটনায় এক মোয়াজ্জিন মারা গেছে। এ ব্যাপারে তাদের পরিবারের কোনো অভিযোগ নেই।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা