সারাদেশ

ইয়াবাসহ আটক ১

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের রামপালে থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মোঃ আকরাম শেখ (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : মোরেলগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত

শুক্রবার (১৩ অক্টোবর) আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আটককৃত আকরাম খুলনার বটিয়াঘাটা উপজেলায় রনজিতের হুলা গ্রামের মৃত আহাদ শেখের ছেলে।

আরও পড়ুন : অ্যাম্বুলেন্স চাপায় ২ যুবক নিহত

বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, রামপাল খেয়াঘাট এলাকায় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করে এক ব্যক্তি। এ খবর পেয়ে সাব-ইন্সপেক্টর লিটন কুমার বিশ্বাসের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালান। অভিযান চালিয়ে আকরামের দেহ থেকে ১০ (দশ) পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম সাংবাদিকদের জানান, গত রাতে অভিযান চালিয়ে খেয়াঘাট এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন : দুবলাগাড়ী বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

তিনি আরও বলেন, রামপাল থানা এলাকায় কোন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর জায়গা হবে না। মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে৷ পরবর্তীতে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা