সারাদেশ

মোরেলগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, চিত্রাংকন, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : অ্যাম্বুলেন্স চাপায় ২ যুবক নিহত

শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম।

“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি” এ প্রতিপাদ্য বিষয়ের ওপর স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির। অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা পরিষদের সাবেক সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার লিনা, সুশীলনের উপজেলা সমন্বয়কারি দিপালী বিশ্বাস প্রমুখ।

আরও পড়ুন : দুবলাগাড়ী বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

অনুষ্ঠানের শুরুতে দুর্যোগে করনীয় বিষয়ের ওপর ফায়ার সার্ভিস মোরেলগঞ্জের একটি টিম, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা অগ্নিকাণ্ড বিষয়ক একটি মহড়া প্রদর্শন করেন। মহড়া প্রদর্শন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা