সংগৃহীত
সারাদেশ

রাজবাড়ী-ঢাকা বাস চলাচল শুরু

জেলা প্রতিনিধি: ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহণের সাথে দ্বন্দ্বের কারণে রাজবাড়ী-ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল।

শুক্রবার (৬ অক্টোবর) সেটি শুরু হয়েছে। সেই সাথে অভ্যন্তরীণ রুটের লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন: দেয়াল ধসে স্বামী-স্ত্রী নিহত

রাজবাড়ী জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন জানান, জেলা প্রশাসকের আশ্বাসে আমরা আপাতত বাস চলাচল শুরু করেছি। আগামী ৮ অক্টোবর রাজবাড়ী বাস-মালিক গ্রুপ ও ঢাকার বাস- ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন মিলে বিভাগীয় কমিশনারের সাথে বৈঠক করা হবে।

জানা গেছে, ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহণের ২টি বাস রাজবাড়ী-ঢাকা রুটে চলাচলের অনুমতি দেওয়া হয়। কিন্তু গোল্ডেন লাইন পরিবহণ প্রতিদিন ৫-৬টি বাস চালাতে থাকে৷ গত শুক্রবার রাতে এ নিয়ে রাজবাড়ী পরিবহণ মালিক গ্রুপ গোল্ডেন লাইনের বাস থেকে যাত্রীদের নামিয়ে খালি বাস ঢাকায় ফেরত পাঠায়। এর জের ধরে গাবতলী বাস টার্মিনালে রোববার সন্ধ্যায় গোল্ডেন লাইন পরিবহণের শ্রমিকরা রাজবাড়ীর সব বাস কাউন্টার বন্ধ করে দেয়।

আরও পড়ুন: বজ্রপাতে কৃষকের মৃত্যু

একই সাথে তারা ঘোষণা দেয়, রাজবাড়ীর কোনো বাস ঢাকায় আসবে না, আবার ঢাকা থেকেও কোনো বাস রাজবাড়ী যাবে না। ৪ দিনের মাথায় রাজবাড়ীর সঙ্গে ঢাকার সরাসরি বাস চলাচল বন্ধ থাকার পর আবারও শুরু করা হলো।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ঝালকাঠিতে ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ গৃহবধূর বিরুদ্ধে 

ঝালকাঠি সদর উপজেলায় ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারে আর্থিক সহায়তা 

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ম...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা