সংগৃহীত
সারাদেশ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের মো. আরিফ মিয়া নামের এক শিক্ষার্থীর মরদেহ সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তানজিনা চৌধুরী এই বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: শৌচাগারে মিলল তরুণীর মরদেহ

তিনি জানান, আরিফ মিয়া নামের ঐ শিক্ষার্থী আগেও আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানা যায়। পুলিশ আজ ভোররাতে ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে। কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, আরিফ মিয়া বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ আখালিয়া আবাসিক এলাকায় একটি মেসে থাকতেন। সেখানে তিনি ভোর ৫টার দিকে আত্মহত্যা করেছেন। নিহত আরিফের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়।

আরও পড়ুন: ভালুকায় দুর্গোৎসব উদযাপনে সভা

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিক লক্ষণ দেখে সে আত্মহত্যা করেছে বলে মনে হয়েছে। প্রকৃত কারণ এখনো জানা যায় নি। নিহতের মরদেহ সিলেট ওসমানী মেডিকেল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা