সারাদেশ

শার্শায় সড়কে অফিস সহকারীর মৃত্যু

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় সড়ক দুর্ঘটনায় লিমন হোসেন বাদশা (২৪) নামে মাধ্যমিক বিদ্যালয়ের এক অফিস সহকারী নিহত হয়েছে।

আরও পড়ুন : নোয়াখালীতে বিশ্ব শিক্ষক দিবস পাালিত

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর একটার দিকে উপজেলার সর্দার বারিপোতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বাদশা উপজেলার শার্শা সদর ইউনিয়নের কুলপালা গ্রামের আমজাদ আলীর ছেলে। বাদশা উপজেলার গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী হিসাবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন : মোংলায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

পথচারী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে কর্মস্থল থেকে বাদশা মোটরসাইকেল যোগে নাভারন যাচ্ছিলো। বারিপোতা নামক স্থানে আসলে সামনে থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দিলে বাদশা বুকে ও মাথায় গুরুতর আঘাত পেয়ে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য যশোরে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শাহ আলম পারভেজ বলেন, স্কুল শেষে বাদশা মোটরসাইকেলে করে নাভারণ বাজারে যাচ্ছিলেন। ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন : অজ্ঞাতরোগে ঘেরের মাছ মরে ব্যাপক ক্ষতি

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। একজন নিহত হয়েছে। এ ব্যাপারে থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা