ছবি: সংগৃহীত
সারাদেশ

মাটিরাঙ্গায় অভিযান, ভারতীয় সিগারেট জব্দ 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধ পথে নিয়ে আসা বিপুল পরিমানের ভারতীয় সিগারেট জব্দ করেছে গুইমারা রিজিয়নের ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা সেনা জোন।

আরও পড়ুন: রূপপুরে পারমাণবিক জ্বালানি হস্তান্তর আজ

বুধবার (৪ অক্টোবর) রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা সেনা জোনের ওয়ারেন্ট অফিসার রিপন আলীর নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা এ বিপুল পরিমাণ সিগারেটের অবৈধ চালান জব্দ করে। এ সময় কাউকে আটক করা যায়নি।

জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫১ লাখ ৫৬ হাজার টাকা।

আরও পড়ুন: হাতিয়ার সঙ্গে নৌ যোগাযোগ বন্ধ

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় সিগারেটের বিশাল একটি চালান চট্টগ্রাম পাচার হচ্ছে। সে তথ্য অনুযায়ী, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ গেইটের সামনে চেকপোস্ট বসানো হয়।

এ সময় কলাবোঝাই একটি মাহিন্দ্র গাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ বিভিন্ন কোম্পানির ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে- বেনসন, ইজি লাইট, ওরিচ ও মন্ড।

আরও পড়ুন: ক্রিকেট বিশ্বকাপের পর্দা উঠছে আজ

মাটিরাঙ্গা জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন বলেন, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে ভারতীয় যেকোন পণ্য অবৈধ পথে নিয়ে আসা রোধে মাটিরাঙ্গা জোন কাজ করে যাচ্ছে। চোরাকারবারিদের বিরুদ্ধে এসব অভিযান অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

জব্দকৃত সিগারেটগুলো সীতাকুন্ড কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ইরানের দাবি: ১১ মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সশস্ত্র সংঘাতের সময় মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধব...

ইন্টারসেপ্টর সংকটে ইরানে মার্কিন হামলায় বিরতি

রানে টানা দুই সপ্তাহের সামরিক অভিযান চালানোর পর গত দুই দিন ধরে হামলা...

আবাসিক হোটেলে অভিযানে ৭ জন আটক

গাজীপুরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্...

নতুন ভিডিওতে ফের আলোচনায় এমপি নজরুল

নারীকাণ্ডের অভিযোগে আলোচনায় থাকা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলা...

খুলনায় গুলিতে কিশোরী আহত

খুলনায় গুলিবিদ্ধ হয়েছে এক কিশোরী। শনিবার (২৫ জুলাই) রাতে নগরীর হরিণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা