সারাদেশ

বাগেরহাটে সড়কে বাইক আরোহীর মৃত্যু

এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত মটরসাইকেল আরোহী আশিফ হাওলাদার (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আরও পড়ুন : মেঘনায় ডুবলো জাহাজ

রোববার খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট মহিষ প্রজন্ন খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিফ হাওলাদার উপজেলার বৈলতলী গ্রামের জাহিদ হাওলাদারের ছেলে। তিনি টাউন নওয়াপাড়া হ্যামকো কোম্পানিতে চাকুরী করতেন।

আরও পড়ুন : পানিতে ঝাপ দিয়ে প্রাণ গেল ছাত্রের

পুলিশ ও স্থানীয়রা জানান, আশিফ হাওলাদার রোববার রাতে নিজ কর্মস্থল থেকে মটরসাইকেলে করে ফয়লা শশুরবাড়ি যাচ্ছিলেন। ফকিরহাট মহিষ প্রজন্ন খামার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মটরসাইকেলরে সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় মটরসাইকেল চালকসহ মটরসাকেলে থাকা এক নারী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

সেখানে সোমবার ভোর রাতে আশিফ হাওলাদার চিকিৎসাধিন অবস্থায় মারা যান। অপর মটরসাইকেল চালক মো. ইউসুব বর্তমানে সিটি মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এছাড়া মো. ইউসুবের সাথে থাকা ওই নারী প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

আরও পড়ুন : ভূঞাপুরে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত

ফকিরহাট কাটাখালী হাউওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান সড়ক দুর্ঘটনায় আশিফ হাওলাদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা