সারাদেশ

ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৯ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

আরও পড়ুন : মায়ের হিজাবে ফাঁস নিল ছেলে

গ্রেফতারকৃত আসামি হলো, জেলার গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী বেগমনগর এলাকার আব্দুর রহিমের ছেলে মো: শফিকুল ইসলাম কাটু (৪৫)।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাবের অভিযানে ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকা থেকে চাঁপাইনাববগঞ্জের গোমস্তাপুরে চাঞ্চল্যকর ৯ বছরের শিশু ধর্ষণকারী প্রধান আসামি মোঃ শফিকুল ইসলাম কাটুকে (৪৫) গ্রেফতার করে। উল্লেখ্য, গত ১২ আগস্ট তৃতীয় শ্রেনি পড়ুয়া শিশু কন্যাকে বাড়িতে রেখে তাঁর মা নানার বাড়ি বেড়াতে যান। ওই সুযোগে বেগমনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে শফিকুল ইসলাম কাটু বাড়িতে ঢুকে শিশু কন্যাকে জোর করে ঘরের ভিতরে নিয়ে যায় এবং ধর্ষণ করে।

আরও পড়ুন : হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ধর্ষণের অভিযোগে শিশুর মা তাসলেমা বেগম বাদী হয়ে অভিযুক্ত শফিকুল ইসলাম কাটুর বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। বিষয়টি র‌্যাব আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। আভিযানিক দল একাধিক অভিযান পরিচালনা করে। নিজস্ব গোয়েন্দা নজরদারীর মাধ্যমে ধর্ষকের অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-৫ এবং র‌্যাব-১১ এর যৌথ অভিযান পরিচালনা করে উক্ত ধর্ষককে গ্রেফতার করে। আসামিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা