সংগৃহীত
সারাদেশ

হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি: হবিগঞ্জে চাঞ্চল্যকর স্কুলছাত্রী মদিনাতুল কোবরা জেরিন হত্যা মামলায় ২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর বিচারক ও জেলা ও দায়রা জজ সুদীপ্ত দাস এ রায় দেন।

আরও পড়ুন: অটোরিকশা-ট্রলি সংঘর্ষে নিহত ২

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার দিদার হোসেনের ছেলে জাকির হোসেন ও পাটলী গ্রামের আব্দুল হাইর ছেলে নূর হোসেন। জাকির হোসেন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের এসএসসি পরীক্ষার্থী মদিনাতুল কোবরা জেরিনকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন একই গ্রামের দিদার হোসেনের ছেলে জাকির হোসেন। এ নিয়ে নালিশ জানানো হয়। এই জের ধরেই ২০২০ সালের ১৮ জানুয়ারি সকালে রিচি উচ্চ বিদ্যালয়ে কোচিং করতে যাওয়ার সময় পরিকল্পিতভাবে জেরিনকে অপহরণের চেষ্টা চালায় জাকির। সিএনজিচালিত অটোরিকশায় ধস্তাধস্তির একপর্যায়ে গাড়ি থেকে ফেলে দিলে গুরুতর আহত হয় জেরিন।

আরও পড়ুন: মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

পরদিন ১৯ জানুয়ারি সিলেটে চিকিৎসাধীন অবস্থায় জেরিন মারা যায়। ঐ দিন রাতেই থানায় হত্যা মামলা দায়ের করেন জেরিনের বাবা আব্দুল হাই। এ ঘটনায় নূর হোসেন ও জাকিরকে গ্রেফতার করে পুলিশ। আদালতে ১৬৪ ধারায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অটোরিকশা থেকে ফেলে পরিকল্পিতভাবে হত্যা করা হয় জেরিনকে।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের তৎকালীন ওসি মাসুক আলী আসামি নূর হোসেন ও জাকিরের নামে অভিযোগপত্র দাখিল করেন। ২১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ বিচারক অপহরণের অপরাধে উভয় আসামিকে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা ও হত্যার দায়ে উভয়কে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা করেন।

আরও পড়ুন: বিমানে চড়ার স্বপ্ন পূরণ হলো জুনায়েদের

রায়ে সন্তোষ প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবী চৌধুরী আশরাফুল বারী নোমান জানান, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। তবে আসামিপক্ষের আইনজীবী নিলাদ্রী শেখর পুরকায়স্থ বলেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

যুদ্ধের শেষ পর্যায়ে পৌঁছেছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বর্তমানে সমাপ্তির দিকে এগোচ্ছে বলে মনে কর...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক দুপুরে

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সামনে রেখে সরকারের বিভ...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা