সংগৃহীত ছবি
সারাদেশ

অটোরিকশা-ট্রলি সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বিমানে চড়ার স্বপ্ন পূরণ হলো জুনায়েদের

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কানসাট-গোমস্তাপুর সড়কে পুশকনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার গাজীপুর বারিকবাজার এলাকার মৃত ইসকত আলীর স্ত্রী খলেশ বেগম (৭০) ও শিবগঞ্জ পৌরসভার পাতাল মোড় এলাকার বীরেন হরিদাসের ছেলে শ্রী তত্ত্বন হরিদাশ (৪০)।

আরও পড়ুন : শিক্ষককে চেনেন না নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীরাই!

জানা গেছে, কানসাট থেকে ছেড়ে যাওয়া ট্রলির সঙ্গে পুশকনী এলাকায় গোমস্তাপুর থেকে ছেড়ে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খলেশ বেগম ও তত্ত্বন হরিদাশ মারা যান। তারা দুজনই অটোরিকশার যাত্রী ছিলেন।

শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা