সংগৃহীত
সারাদেশ

চট্টগ্রামে মা-বাবাকে হত্যার চেষ্টা

জেলা প্রতিনিধি: চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানা এলাকায় পিতা-মাতাকে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে মোহাম্মদ ইব্রাহীম (৪৫) ও তার স্ত্রী পারভীন আক্তারের (৩০) বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: সরকার না থাকলে চাকরি থাকবে না

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভুক্তভোগী আব্দুল হাশিম ওরফে আবুল হাশেম (৭৫) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি দায়ের করেন। আদালত এটিকে আমলে নিয়ে নিয়মিত মামলা হিসেবে রুজু করে ৩ দিনের মধ্যে বিচারককে অবহিত করার জন্য কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর সম্পত্তি লিখে না দেওয়ায় অভিযুক্ত ইব্রাহীম ও তার স্ত্রী মিলে ভুক্তভোগী আবুল হাশেমকে মারধর করে। এরপর ভুক্তভোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। অভিযুক্তরা পরদিন পুনরায় আবুল হাশেমের স্ত্রী নুরজাহান বেগমকে মারধর করে। আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

আরও পড়ুন: চুরি করতে গিয়ে যুবককে ছুরিকাঘাত

চট্টগ্রাম জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জানান, ভুক্তভোগীরা চিকিৎসা গ্রহণ শেষে তাদের ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে দণ্ডবিধি আইনের ৩৪১, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩০৭, ৫০৬(২) ও ৩৪ ধারায় নিয়মিত মামলা রুজুর করে তিনদিনের মধ্যে অবহিত করার জন্য কর্ণফুলী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা