সারাদেশ

চুরি করতে গিয়ে যুবককে ছুরিকাঘাত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে চোরের ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত হয়েছে। পরে স্থানীয় এলাকাবাসী চোরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

আরও পড়ুন : ইয়াবাসহ যুবক গ্রেফতার

আহত জাহের হোসেন (২৮) উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের বদিউল আলমের ছেলে। অপরদিকে, গণপিটুনির শিকার মো.ফারুক (চোর) বেগমগঞ্জ উপজেলার মিয়ারপুর গ্রামের ভোলা মিয়ার ছেলে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে এ ঘটা ঘটে।

আরও পড়ুন : ফের রামপালে বিদ্যুৎ উৎপাদন শুরু

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতের দিকে জাকের হোসেনের ঘরে চুরি করতে ঢোকেন ফারুক। চোর ঘরে প্রবেশ করলে তার আওয়াজ শুনে বাড়ির মালিক জাকের হোসেন ঘুম থেকে উঠে পড়ে। এরপর চোরকে ধরতে গেলে চোরের হাতে থাকা ছুরি দিয়ে জাকের হোসেনকে গুরুতর জখম করে। পরবর্তীতে জাকেরের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে চোরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ তাকে ঘটনাস্থল থেকে চোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বর্তমানে চোর এবং মালিক দুইজনই ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা