সারাদেশ

ভোলায় আলুর অতিরিক্ত মূল্য নেওয়ায় জরিমানা

ভোলা প্রতিনিধি : ভোলার বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এবার মাঠে নামলো ভোলা সদর উপজেলা প্রশাসন। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ভোলার কাচাঁ বাজার ও খালপাড় বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম। এ সময় ক্রয়-বিক্রয়ের সঠিক ভাউচার না থাকা, ক্রেতাদের কাছে বেশি দামে অলু বিক্রির অভিযোগে ২টি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন : ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা, রেস্টুরেন্টকে জরিমানা

এসময় তিনি বাজারের বিভিন্ন মুদি দোকান, মাংস, মুরগি, মাছ, সবজির দোকান পরিদর্শন করেন। তদারকি করেন পণ্যের ক্রয় ও বিক্রয় মূল্যও। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে এই বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ভোলা সদরের সহকারী কমিশনার (ভূমি) মো: আলী সুজা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো: মাহামুদুল হাসান প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম জানান, বাণিজ্য মন্ত্রণালয় আলু ও ডিমের দাম নির্ধারন করে দিয়েছে। কিন্তু এরপরও ব্যবসায়ীরা বেশি দামে এসব পণ্য বিক্রি করছেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমরা নিয়মিতভাবে বাজার মনিটরিং করে থাকি। বর্তমানে পণ্য সরবরাহের কোনো ঘাটতি নেই। তাই পাইকারি ও খুচরা বিক্রয়ের মধ্যে খুব বেশি পার্থক্য যাতে না থাকে তার জন্য নিবিড়ভাবে বাজার পর্যবেক্ষণ করা হবে।

আরও পড়ুন : হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মাহামুদুল হাসান জানান, সরকারি নির্দেশ মোতাবেক আলুর বাজার স্থিতিশীল রাখতে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা