সংগৃহীত
সারাদেশ

ভারতীয় চিনিসহ আটক ৩

জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলায় ১৪ হাজার ৮৫০ কেজি ভারতীয় চিনিসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সদর উপজেলার মহিনন্দ ভদ্রপাড়া এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল তাদের আটক করে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী পালন

আটককৃত ৩ চোরাকারবারি হলেন- জেলার তাড়াইল উপজেলা কৌলিগাতী গ্রামের মৃত আব্দুল সোবহান খানের ছেলে মো. বায়োজিদ খান (৪৮), সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের ঝালুপাড়া গ্রামের মো. জাফর আলীর ছেলে মো. জাহাঙ্গীর (২৭), জেলার পাকুন্দিয়া উপজেলা পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি গ্রামের মৃত মীর হোসেনের ছেলে মো. আশরাফ (৫৫)।

র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. আশরাফুল কবির বিকাল ৩টায় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি চোরাকারবারি চক্র সরকারি শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় চিনি নেত্রকোণা জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে কিশোরগঞ্জ জেলায় নিয়ে আসেন।

এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের দলটি কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন মহিনন্দ ভদ্রপাড়া চানমারি মোড়ে তল্লাশি করেন। বুধবার সকাল সোয়া ৬টায় তাড়াইল থেকে কিশোরগঞ্জগামী ১টি ট্রাক তল্লাশি করে চিনির বস্তা পাওয়া যায়।

আরও পড়ুন: সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

পরে চিনির বৈধ কাগজপত্র দেখাতে বলা হলে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাকে থাকা অবৈধ ১৪ হাজার ৮৫০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ও নগদ ১৭ হাজার টাকাও জব্দ করা হয়।

র‌্যাবের কোম্পানি অধিনায়ক মো. আশরাফুল কবির বলেন, জিজ্ঞাসাবাদে আটক আসামিরা দীর্ঘদিন যাবৎ নেত্রকোণা জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে অবৈধ চিনি দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিক্রি করে মর্মে স্বীকার করেন। উদ্ধারকৃত চিনিসহ আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা