ছবি-সংগৃহীত
সারাদেশ

ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : ময়মনসিংহে নিখোঁজের ৩দিন পর লাল মিয়া (৫০) নামের এক দাদন ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : মুঠোফোনে প্রেম, দৃষ্টিহীন যুবককে বিয়ে

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের নলদিঘী পূর্বপাড়া গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত লাল মিয়া ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাল মিয়া দাদন ব্যবসায়ী ছিলেন। তিনি সুদে এলাকার মানুষকে টাকা দিতেন। মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ৮টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ও তার নম্বরে কল দিয়েও তাকে পায়নি। পরে নিহতের স্বজনরা তারাকান্দা থানায় নিখোঁজ ডায়েরি করেন।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে লাল মিয়ার মোবাইল থেকে তার ছেলের নম্বরে কল করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিলে লাল মিয়াকে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়।

আরও পড়ুন : গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

এ ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় একই এলাকার সোহেল মিয়া (৩২) নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। এরপর সোহেলের দেওয়া তথ্যমতে ঘটনার সঙ্গে জড়িত একই এলাকার শাহীন খান (৪৫) ও আব্দুল বারেক (৩৫) নামের দুজনকে গ্রেফতার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে ওই এলাকার একটি পুকুর থেকে লাল মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছেন কি না জানতে তদন্ত চলছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা