সারাদেশ

পানিতে ঝাঁপ দিয়ে শিক্ষকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরে রৌমারি বিলে জুয়ার আসরে পুলিশের অভিযান শুনে মমিনুল ইসলাম রিপন (৪৮) নামে এক শিক্ষক পানিতে ঝাঁপ দিয়ে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।

আরও পড়ুন : লুটেরা যেন ক্ষমতায় আসতে না পারে

শুক্রবার (২৫ আগস্ট) সকালে জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের হাজিপুরের চান্দেরহাওড়া গগনপুর এলাকার ঝিনাই নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

শিক্ষক রিপন ওই এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি হাজীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

আরও পড়ুন : ন্যায়বিচারের সঙ্গে প্রতারণা হয়েছে

পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে শিক্ষক মমিনুল ইসলাম রিপন বাড়ি থেকে বাইরে বের হন। রাত ১টা পর্যন্ত তিনি বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খুঁজতে থাকে।

এদিকে আজ সকালে চান্দেরহাওড়া গগনপুর এলাকায় ঝিনাই নদীতে একটি লাশ ভেসে উঠে। খবর পেয়ে পরিবারের লোকজন ওই শিক্ষকের লাশ শনাক্ত ও পুলিশ উদ্ধার করে।

আরও পড়ুন : শোকের মিছিল করছে বিএনপি

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, গতকাল রাতে হাজিপুরের ভাদুরিপাড়া এলাকার মুজা মিয়া নামে এক ব্যক্তি শিক্ষক রিপনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। তিনি প্রায়ই এভাবে রিপনকে ডেকে নিয়ে যেতেন।

এদিকে মুজা মিয়া পরিবারের কাছে জানান যে, পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রৌমারি বিলে জুয়া খেলার সময় পুলিশ অভিযান চালায়। এসময় শিক্ষক রিপনসহ ৬ জন দৌড়ে ঝিনাই নদীতে ঝাঁপ দেন। পরে ৫ জন সাঁতরে তীরে উঠে আসলেও রিপন প্রাণ নিয়ে ফিরতে পারেননি।

এ ব্যাপারে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, গতকাল সন্ধ্যায় জুয়া খেলার সময় রৌমারি বিল থেকে ১১ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : ইউক্রেনের ৪২ ড্রোন আটকাল রাশিয়া

অভিযানের সময় পানিতে ঝাঁপ দিয়ে মৃত্যুর বিষয়টি তিনি জানেন না, তবে হাজিপুরে একজন মারা গেছে গেছে, কিন্তু কী কারণে তা জানেন না বলেও মেলান্দহের ওসি জানান।

এদিকে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমন বলেন, শুনেছি একজন জুয়া খেলার সময় বিলের পানিতে ডুবে মারা গেছে, আবার শুনেছি ঘুরতে গিয়ে পানিতে পড়ে মারা গেছেন।

পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও তিনি জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা