সংগৃহীত
সারাদেশ

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

জেলা প্রতিনিধি: রংপুর জেলায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে বৃষ্টি হচ্ছে। ভারী বর্ষণ আর উজানের ঢলে তিস্তাসহ নদ-নদীগুলোতে বেড়েছে পানি। তাই তিস্তা পাড়ে দেখা দিয়েছে বন্যা আতঙ্ক। ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই।

আরও পড়ুন: ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত

শুক্রবার (২৫ আগস্ট) সকাল ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২.১২ সেন্টিমিটার। যা কি না বিপৎসীমার ৩ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২.১৫ সেন্টিমিটার) নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

কিছু কিছু এলাকায় উজান থেকে ধেয়ে আসা ঢলে তিস্তা পার্শবর্তী নিম্নাঞ্চলগুলোতে ঢুকে পড়েছে। এতে কৃষকেরা চাষ করা বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন। নিম্নাঞ্চলগুলোতে ঘর-বাড়িসহ উঠতি ফসল হাঁটু পানিতে ডুবে আছে।

আরও পড়ুন: নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় নিহত ১

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) আশঙ্কা করছে বৃষ্টি অব্যাহত থাকলে তিস্তার পানি বিপৎসীমা ছাড়িয়ে বন্যায় রূপ নিতে পারে।

তিস্তার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীর তীরবর্তী এলাকায় ও নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। ৫ উপজেলার নদী তীরবর্তী ২ হাজার পরিবার পানিবন্দি হয়ে আছে। পানি নিয়ন্ত্রণে পাউবো তিস্তা ব্যারাজের সব কটি (৪৪টি) জলকপাট খুলে দিয়েছে।

আরও পড়ুন: গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা জানান, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় উজানে ভারী বৃষ্টিপাত অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বৃষ্টিপাত বেশি হলে তিস্তা নদীর পানি বিপৎসীমার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তিস্তাপাড়ের মানুষকে সতর্ক করার পাশাপাশি সকল ধরনের দুর্যোগ মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা