ছবি : সংগৃহিত
সারাদেশ

ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে কাজ করতে হবে

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন, বঙ্গবন্ধুর রূপরেখা অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করছেন বলেই দেশ আজ উন্নত-সমৃদ্ধ, অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে চলেছে।

আরও পড়ুন: পদ্মা সেতুর পাশে শিবচরে নির্মিত হবে বঙ্গবন্ধুর স্ট্যাচু

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য কাজ করতে হবে।

শনিবার (১২ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় আনোয়ার খান এমপি এসব কথা বলেন।

রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠন এ সভার আয়োজন করেন।

আরও পড়ুন: বাগেরহাটের মোংলার চিলায় কবর দেয়া লাশ মাহে আলম’র

আনোয়ার খান এমপি বলেন, আওয়ামী লীগ পেশিশক্তিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগ বিশ্বাস করে জনতার শক্তিকে। এই দল কখনও ষড়যন্ত্র করে না, আওয়ামী লীগের সঙ্গে জনগণ রয়েছে। জনগণ আবারও শেখ হাসিনাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

তিনি আরও বলেন, ১৫ আগস্টে কি হয়েছে আমরা সবাই জানি। কারা হত্যাকাণ্ড ঘটিয়েছিল, কারা মাস্টারমাইন্ড ছিল সবাই জানেন। আমরা এটাও দেখেছি, হঠাৎ করে বঙ্গবন্ধুকে হত্যার দিনই খালেদা জিয়া জন্মদিন পালন করেন। তাঁর তো কয়েকটা জন্মদিনের কথা আমরা জানি। ১৫ আগস্টের মতো এমন নৃশংসতম হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া যায় না।’

আরও পড়ুন: জমি লিখে না দিলেই মামলা!

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.ক.ম. রুহুল আমিনের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, করপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক মজিব,

দরবেশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল পাটোয়ারী, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন খান, ভাদুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাবেদ হোসেন, চন্ডিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামাল হোসেন ভূঁইয়া,

আরও পড়ুন: শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে গ্রেফতার ১

ভাটরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল হোসেন মিঠু, করপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ মির্জা, পৌর কাউন্সিলর মেহেদী হাসান শুভ, ফয়সাল মাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম অপু মাল,সাধারন সম্পাদক সাজিদ হোসেন অভি প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা