সংগৃহীত
সারাদেশ

ঢাবিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা থেকে অজ্ঞাত পরিচয়হীন ১ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: মুন্সিগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩

শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কার্জন হলের সামনে থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে, সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম জানান, আমরা খবর পাই কার্জন হলের সামনে ফুটপাতে ১ ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছে। পরে আমরা সেখানে যেয়ে তাকে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক বলেন তিনি আগেই মারা গেছেন।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু, আহত ৩

এসআই শামীম আরো জানান, প্রাথমিকভাবে আমরা ঐ ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি। আশপাশের লোকজনের থেকে জানতে পারি সে ভবঘুরে ছিলেন। মরদেহটি বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গের রাখা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা